নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীতে বসতভিটায় শাক-সবজী চাষ, খরা-সহনশীল শাক-সবজী চাষের জন্য স্বল্প মূল্যে জৈবসার তৈরী ও ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বাস্থ্য বিধি মেনে রক্ষাগোলা সংগঠনের ৩২ জন সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন গোগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়াডের সদস্য বোরহান উদ্দীন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির উপদেষ্টা প্রসেন এক্কা। প্রশিক্ষণের জমিতে জৈব-সার কেন ব্যবহার ও ব্যবহার করলে কি হয়, গোবর সার সংরক্ষণ পদ্ধতি ও উন্নত পদ্ধতিতে যেভাবে গোবর সার তৈরী করা, কম্পোস্ট বা আবর্জনা সার তৈরি ও তার ব্যবহার, সবুজ সার তৈরি ও তার ব্যবহার, জমিতে জৈব সার ব্যবহারের নিয়ম, কেন খাবেন জৈব খাবার, জৈব সার ব্যবহারে ফলন কেমন ও খরচ কম ও জমির উর্বরতা বৃদ্ধি, জৈব সার ব্যবহারের সুবিধা ও রাসায়নিক সার ব্যবহারে অসুবিধা বিষয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণের সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং প্রশিক্ষণে সার্বিকভাবে সহায়তা করেন শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত ও সমাজ সংগঠক রাজকুমার বারোয়ার।