শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হত্যা মামলার রায় ১৪ নভেম্বর

  • প্রকাশ সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পক্ষে স্বাক্ষী গ্রহন শেষ। চলতি মাসের ১৪ তারিখ এই মামলার রায় ঘোষনা করা হবে বলে আজ রোববার রাজশাহী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক অনুপ কুমার ঘোষনা করেছেন বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের এ্যাডভোকেট বিশেষ ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু।

এদিকে আজ আসামী পক্ষের এ্যাডভোকেট মিজানুর রহমানকে এই মামলায় সহযোগিতা করার জন্য ঢাকা থেকে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন কোর্টে উপস্থিত ছিলেন বলে জানান বাদী পক্ষের এ্যাডভোকেট। বাদী পক্ষের আইনজীবিরা বলেন, এই মামলার সকল স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষ হয়েছে। এমনকি আসামী পক্ষের সাপাই স্বাক্ষীও শেষ হয়ে গেছে। এ জন্য বিচারক চুড়ান্ত রায়ের জন্য দিন ধার্য্য করেছেন বলে জানান তাঁরা।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারা এখন জামিনে মুক্ত রয়েছেন।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin