রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৬৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসের ১১ তারিখ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রিশিকুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর হয়েছেন বতর্মান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু। এই নির্বাচন উপলক্ষে রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ রোববার নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রিশিকুল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক ফারুক হোসেন মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, রিশিকুল ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মাহমুদা খাতুন, সাধারণ সম্পাদক সেফালী মুরমু, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি জুবাইদা ইয়াসমিন সুমি, রিশিকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি খোদা বক্স কাজল, সাধারণ সম্পাদক কবীর উদ্দিন সরকার নয়ন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অমৃত কুমার, সাধারণ সম্পাদক সের আলী, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আমিরুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ওমর ফারুক। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, ভোটার ও সমর্থকগণ উপস্থিত ছিলেন ।

উপস্থিত অতিথিবৃন্দ বর্তমান চেয়ারম্যানের অতিতের সকল ভূলত্রুটি ক্ষমা করে দিয়ে দেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। সেইসাথে তারা এই সরকারের আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। এদিকে প্রার্থী শহিদুল ইসলাম টুলু বলেন, তিনি একজন মানুষ। তার অনেক ভূল আছে। আর ভূল থেকেই মানুষ শিক্ষা নেয়। আগামীতে কোন ভূলত্রুটি তিনি আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। সেইসাথে সব কিছু ভূলে অত্র ইউনিয়নের এবং দেশের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। বক্তব্যে তিনি বিগত পাঁচ বছরের রিশিকুল ইউনিয়নের উন্নয়নের কথাও তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin