বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

গোদাগাড়ীর রিশিকুল ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যানের বিপরীতে ১২জন প্রার্থী

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনার কারনে অন্যান্য স্থানের ন্যায় গোদাগাড়ী উপজেলার সকল ইউনিয়নের নির্বাচন বন্ধ রয়েছে। বর্তমানে করোনার প্রভাব ও সংক্রমন কম হওয়ায় সরকার বন্ধকৃত এবং মেয়াদ উত্তীর্ণ সকল নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ কারনে রিশিকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা করার জন্য রাজশাহী জেলা ও গোদাগাড়ী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভা করেন।

রিশিকুল ইউনিয়ন পরিষদ হল রুমে আজ শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে সভা শুরু হয়ে চলে রাত অবধি। সেখানে বর্তমান চেয়ারম্যানের বিপরীতে মোট ১২জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নেতৃবৃন্দের নিকট নামের তালিকা দেন। মোট প্রার্থীরা হলেন, বর্তমান রিশিকুল ইউপি চেয়ারম্যান ও রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুলু, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সোহেল রানা, বর্তমান ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুর রহমান টিটু, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মখলেসুর রহমান মুকুল।

গোগাদাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম জিয়া, মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুজন সরকার, আলেয়া বেগম, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আকতার হোসেন, মোশাররফ হোসেন, রেজাউল করিম স্বপন ও জিয়াউর রহমান। বর্তমান চেয়ারম্যান সহ মোট ১৩জন নামের তালিকা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল হক, এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান আসাদ, যুগ্ম্ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মুক্তি, জেলা আওয়ামী লীগ নেতা আলফোর, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।

তালিকা শেষে নেতৃবৃন্দ বলেন, যারা দল থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাসী, তাদের তালিকা নেয়া হলো। এই তালিকা জেলা কমিটির নিকট পাঠানো হবে। জেলা কমিটি আবার এই তালিকা বাংলাদশ আওয়ামী লীগ সভানেত্রী ও দেশের সব থকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট পাঠাবেন। নেত্রী যাকে নৌকার মাঝি বানানোর জন্য মনোনয়ন দেবেন তিনিই হবেন এই ইউনিয়নের নৌকার মাঝি। নেত্রীর সিদ্ধান্ত মোতাবেক দলীয় মনোনীত প্রার্থীর হয়ে নির্বাচনে কাজ করার আহবান জানান উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর ব্যতিক্রম হলে আজীবনের জন্য নৌকার মাঝি হতে পারবেননা বলে হুঁশিয়ারী দেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin