মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গ্রাচুইটির টাকা না পেয়ে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশ সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গ্র্যাচুইটির টাকা পরিশোধ না করার কারণে রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ-সমাবেশ করেছেন। শনিবার সকালে রাজশাহীর পবা উপজেলার হরিয়ানে চিনিকলের সামনে তাঁরা এই বিক্ষোভ করেন। কর্মসূচি থেকে তাঁরা পাওনা পরিশোধের দাবি জানান।

সমাবেশে শ্রমিকরা জানান, ২০১৫ সাল থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত চিনিকলের যেসব কর্মচারী, শ্রমিক এবং কর্মকর্তারা অবসর নিয়েছেন তাঁরা কেউ গ্র্যাচুইটির সব টাকা পাননি। মাঝে মাঝে ১০-১৫ হাজার টাকা করে দেওয়া হয়। সর্বশেষ ঈদুল আজহার সময় অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তারা একসঙ্গে সব টাকা পরিশোধের দাবি জানান।
শ্রমিকরা জানান, চিনিকল থেকে এখন ২৩৩ জনের গ্র্যাচুইটির পাওনা ২১ কোটি ১৩ লাখ টাকা। একেকজন পাঁচ থেকে আট লাখ টাকা পর্যন্ত পাবেন। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বাজারে এখন সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। এই মূহুর্তে গ্র্যাচুইটির টাকা পেলে তাদের উপকার হবে। কিন্তু কবে সব টাকা পরিশোধ করা হবে সে প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেউ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এএসএম মুতিউল্লাহ। তিনি বলেন, মাঝে মাঝে ১০-১৫ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। এভাবে টাকা দিলে একেকজনের ছয়-সাত লাখ টাকা পেতে কত বছর সময় লাগবে? অনেকের জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর আগে তাঁর টাকা দেখে যেতে পারবে না। অনেকের ক্ষেত্রে এটা হয়েছেও। টাকা না পেয়ে বিনাচিকিৎসায় মারা গেছে। এটা তো হতে পারে না। দ্রুত টাকা পরিশোধ করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

জানা গেছে, রোববার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমানের এই চিনিকল পরিদর্শনে আসার কথা আছে। তিনি এলে তাঁর কাছেও অবসরপ্রাপ্ত শ্রমিকেরা পাওনা পরিশোধের দাবি জানাবেন। এ জন্য সংঘবদ্ধ হতে আগের দিন চিনিকলের সামনে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।

শ্রমিকদের গ্র্যাচুইটির বিষয়ে জানতে চাইলে রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার বলেন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের এই সংকটের কথা চিনিশিল্প করপোরেশনের ঊর্দ্ধতন কর্মকর্তারাও জানেন। তহবিলে টাকা না থাকার কারণে দেওয়া যাচ্ছে না। কর্পোরেশনের চেয়ারম্যান রাজশাহী আসছেন, তার সঙ্গে আবার বিষয়টি আলোচনা করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin