বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় ও চতুর্থ কিস্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করে সদর উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক প্রদীপ হেমব্রম এবং কর্নেলিয়াস মুরমু।

অনুষ্ঠানে ১০ জনকে বাইসাইকেল, ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে ১টি করে স্কুলব্যাগ, ৬টি করে খাতা, ১ ডজন করে বলপেন ও কাঠ পেনসিল, ২০ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীকে প্রতিজনকে ২৪০০ হাজার করে টাকা, মাধ্যমিকের ১০ জন শিক্ষার্থীর প্রতিজনকে ৬ হাজার টাকা করে এবং কলেজের ৫ জন শিক্ষার্থীর প্রতিজনকে ৯ হাজার ৬০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin