মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: খেলাধূলা শরীরকে সুস্থ ও মনকে নির্মল করে শৃঙ্খল মানুষ হিসেবে গড়ে তোলে। একজন সুন্দর মনের মানুষ হতে শিক্ষার পাশাপাশি খেলাধূলার ভূমিকা অন্যন্য। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে স্কুল পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ দাবা ফেডারেশন এর আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় পুলিশ লাইনস্ চাঁপাইনবাবগঞ্জে ‘দাবা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়।

এই দাবা প্রতিযোগিতায় জেলার ২৪ টি স্কুল থেকে মোট ২৬টি দল অংশগ্রহন করে। দাবা প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নাই। বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্যে দিয়ে নিজেদের মন ও শরীরকে সুন্দরভাবে গঠন করার পরামর্শ দেন তিনি ।বক্তব্য শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin