মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে দিনের আলো হিজড়া সংঘের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আদর্শ জীবন গড়ার লক্ষে চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে শনিবার বেলা সাড়ে ১১টা মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী পবা থানা হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে ্্্্্্্্্্্্্্্উপস্থিত ছিলেন পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা থানার ওসি তদন্ত শেখ মোবারক পারভেজ, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী ও দিনের আলো হিজড়া সংঘের মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান।

প্রধান অতিথি বলেন, রাজশাহীতে বর্তমান কতজন তৃতীয় লিঙ্গের জনগণ খেলাপাড়া করে শিক্ষিত হয়েছে এবং তাদের সরকারী বিভিন্ন চাকুরীতে আবেদন করার যোগ্যতা আছেকিনা তা দেখতে হবে। পড়ালেখা না জানলে সরকারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ভর্তি হয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। সমাজে প্রতিষ্ঠা পেতে নিজেদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেইসাথে জনগণকে হয়রানী থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin