নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য উপজেলার ন্যায় চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ শে ডিসেম্বর। চেয়ারম্যান ও মেম্বরদের সমর্থকদের পদচারনায় ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার মুখরিত হয়ে উঠেছে অত্র ইউনিয়ন। অত্র ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুল ইসলাম মাখন সরকার। তিনি সাক্ষাৎকারে বলেন, জনগণ ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাঁকে এবার দেখতে চান। জনগণের চাপেই বাধ্য হয়েই তিনি এবারও নির্বাচন করছেন। ২০১১ সালে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী নির্বাচন করেছিলেন। কিন্তু অল্প কিছু ভোটের ব্যবধানে তিনি ফেল করেছিলেন বলেন জানান।
এবার ইউসুফপুর ইউনিয়নের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে এবং এক প্রকার চাপের মুখেই আমি নির্বাচন করছেন বলে জানান মাখন। তিনি আরো বলেন, ইউসুফপুর ইউনিয়নের সকল মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি দোয়া চেয়েছেন, এবং সকলেই ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার আশ্বাস দিয়েছেন। গত ২০১৬ সালে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ার কারণে নির্বাচন করা হয়নি। কিন্তু এবার নৌকা প্রতীক না পেয়েও জনগণের ব্যাপক চাপের কারণে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে বাধ্য হয়েছেন বলে দাবী করেন তিনি। নির্বাচনী প্রতীক বরাদ্দ হলেই নির্বাচনী ইশতেহার জমা দেবেন। তিনি বলেন, ছাত্র অবস্থা থেকেই আওয়ামী লীগ রাজনীতির সাথে সক্রিয় আছেন। তিনি বংশগতভাবে আওয়ামী লীগ পরিবারের সন্তান। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আর এই সমর্থনের কারণেই তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে হচ্ছে।
নির্বাচনে কোনো প্রকার কারচুপি না হলে বা নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে তিনি শতভাগ নিশ্চিত বিজয়ী হবেন বলে আশাব্যক্ত করেন। স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আরিফুল ইসলাম মাখন সরকার আগামীর নিশ্চিত চেয়ারম্যান, কারণ তার মত যোগ্য, সমাজসেবী, গরিবের বন্ধু ইউসুফপুর ইউনিয়নে দ্বিতীয়টি নেই বলেও দাবী করেন জনগণ।