নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী নাজিম উদ্দীন শাহাজাদা সংবাদ সম্মেলন করেন। আজ মঙ্গলবার বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনের ভোট চুরি ও ফলাফলে অনিয়মের অভিযোগ এনে বিকেল ৪টায় এই সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাহজাদা বলেন, তিনি তালা প্রতিক নিয়ে নির্বাচন করেন। ভোট শেষে গণনায় তিনি ১০২৯ ভোট পান এবং দায়িত্বরত প্রিসাইডিং অফিসার তাঁকে নির্বাচিত ঘোষণা করেন। সেইসাথে তিনি তাঁর এবং সকল এজেন্টের সাক্ষরিত রেজাল্ট কপি হাতে দেন। কিন্তু ফলাফলের এক ঘন্টা পরে অন্য দুই মেম্বর প্রার্থী রিংকু আহা ম্মদ ফুটবল প্রতিক এবং আবু তালেব মোরগ প্রতিক, তারা উভয়ে এই ফলাফল বাতিল এবং পুণরায় ভোট গণনার দাবী জানান।
শুধু তাই নয় ফুটবল প্রতিকের প্রার্থী রিংকু আহাম্মদ মসজিদের মাইকে এই ঘোষনা দেন এবং দেশীয় অস্ত্র নিয়ে সেন্টার ঘেরাও করেন। পরে প্রিসাইডিং অফিসার ফলাফল পাল্টিয়ে রিংকুকে বিজয়ী ঘোষনা করেন। এই ফলাফল সিটে কোন এজেন্টের স্বাক্ষর ছিলোনা বলে দাবী করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরো বলেন, ঐ প্রার্থীর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রিসাইডিং অফিসার রিংকুকে নির্বাচিত ঘোষনা করেন। এই ন্যাক্কারজনক ও গুরুত্বর অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেইসাথে তদন্ত সাপেক্ষে তাঁর বিজয়ী ফলাফল বহাল রাখার জন্য নির্বাচন অফিসারের নিকট দাবী জানান।
এই সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলার প্রার্থী সহ এলাকার সকল শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে ভোটাররা বলেন, সুষ্ঠ তদন্ত করে পূনরায় ভোট প্রদান করে এলাকার সর্ব স্তরের মানুষের আশা-আকাঙ্খা যোগ্য প্রার্থীর পক্ষে ফলাফল প্রকাশের জোর দাবি জানান।