রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় নিমপাড়া ইউনিয়নের ঝাউবনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বিকেল সাড়ে ৪টায় বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত ৩১ দফা মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সভায় সভাপতিত্ব করেন নিমপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সামাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, নিমপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু সাইদ হিরু, সাংগঠনিক সম্পাদক ফজলু। সভা সঞ্চালনায় ছিলেন চারঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহমেদ। বিএনপি’র তৃণমূল পর্যায়ের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে নিমপাড়া ইউনিয়নের তারেক রহমানের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল অঙ্গ সংঠনের নেতাকর্মীকে এক হয়ে নির্বাচন করতে হবে। যেন কোন অপশক্তি বানচাল করতে না পারে। উপজেলা বিএনপি’র নির্বাচিত সভাপতি সাবেক মেয়র জাকিরুর ইসলাম আবু সাইদ চাঁদ কে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin