রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫৩৪ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পল্লী বিদ্যূৎ মোড় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে চারঘাটের বড়াল ব্রিজ সংলগ্ন জায়গায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইউনুছ আলী তালুকদার, সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাবেক ছাত্রনেতা মুরাদ পাশা ও সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন সোহেল, সদস্য সচিব বুলবুল আহমেদ ও নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় চাল ও ডালসহ নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin