রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে ভেজাল গুড়সহ ইব্রাহিম নামে এক কারবারি আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৬০৭ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পুলিশ অভিযান চালিয়ে ভেজাল খেজুরের গুড় ও গুড় তৈরির বিভিন্ন রাসায়নিক উপকরণ সহ ইব্রাহিম আলী (৫০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার আটক করেছে। মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা রাজশাহী (ডিবি) ও চারঘাট মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ইব্রাহিম আলীকে আটক করেন। তিনি চারঘাট পৌর এলাকার মেরামতপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
থানা সুত্রে জানা যায়, ইব্রাহিম দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ভেজাল খেজুরের পাটালি ৬০ টি এবং বাটিগুড় ১৫৩ টি, যার সর্বমোট ওজন ২৪০ কেজি ও ৫০ কেজিসহ ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সামগ্রী উদ্ধার করেন পুলিশ।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, ডিবি চারঘাট মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত ভার ডিবি গ্রহণ করেছে। আসামিদের আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin