রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চারঘাটে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয়। বাঘা-চারঘাট বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। এছাড়াও অত্র থানা সমুহের বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীর আবহাওয়া অন্যান্য স্থান থেকে আলাদা। এখানে শীতের সময়ে প্রচন্ড শীত এবং গরমের সময়ে প্রচন্ড গরম পড়ে। এখন চলছে শীতকাল। এই শীতে ছিন্নমূল, খেটে খাওয়া ও অসহায় দরিদ্র মানুষগুলো পড়েছে সব থেকে বিপদে। অসহায়দের মানুষের শীত নিবারণের লক্ষে তারা শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করেছেন। আগামীতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

তিনি বলেন, বেগম জিয়া ও তারেক রহমান যেন দেশে ফিরে আসেন তারজন্য দোয়া চান। সেইসাথে বাঘা-চারঘাটে যিনিই ধানের শীষ প্রতিক পাবেন তাঁকেই ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে স্বজন বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন তারজন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, বিএনপি দেশের সেবা করার সুযোগ পেলে প্রতিটি পরিবারের মাঝ্যে একটি করে ফ্যামেলি কার্ড প্রদান করবেন। যা দিয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। এটা দেবে গৃহীনীদের মধ্যে। তিনি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। সেইসাথে বেগম জিয়া ও তারেক রহমান যেন দ্রুত ফিরে আসেন সেজন্য সবার নিকট দোয়া চান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin