মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চারঘাট উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৬৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় সোমবার রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত গণবিরোধী, কর্তৃত্ববাদী আওয়ামী সরকার কর্তৃক তেল, গ্যাস, পরিবহন ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি ও স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম এবং ছাত্রনেতা নুরে আলম হত্যার প্রতিবাদে পুলিশের শত বাধার পরেও এই কর্মসূচী পালন করেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক মেয়র নজরুল ইসলাম, চারঘাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ কায়েম উদ্দিন সরকার, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি ও অত্র ইউপি সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান ঝড়ু, সিনিয়ার সহ-সভাপতি ও ইউপি সদস্য আকছেদ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, কৃষকদলের সভাপতি আজহারুল হক রান্টু, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুজ্জামান তিতাস, নিমপাড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম- সম্পাদক বানী ইসরাইল কুড়হান।

এছাড়াও চারঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, চারঘাট উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাসান আলী আলমগীর, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক তমাল ও চারঘাট পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহ্সানুল হক রাজিব সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin