নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম রনিকে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর যখম করেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা নিজ বাস ভবেন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ অবস্থায় রনিকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রনিকে দেখতে যান রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকিসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। তবে রনি এখন শঙ্কামুক্ত বলে নেতৃবৃন্দ জানান।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ছাত্রনেতা রনির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে কাশিয়াডাঙ্গা থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।