বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জয়পুরহাটে তিনদিনব্যাপি মালো সম্প্রদায়ের চিরায়ত নৃত্য প্রশিক্ষণ মঙ্গলবার শেষ

  • প্রকাশ সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি রাজশাহী বিভাগে সববাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের হারানো সংস্কৃতি পুনরুদ্ধার, সংরক্ষণ ও চর্চায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উচাই পাথরঘাটা বৌদ্ধ বিহারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মালো সম্প্রদায়ের চিরায়ত নৃত্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার তার শেষ দিন।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে রোববার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান করুনা কান্ত বেগ, আটাপুর ইউপি সদস্য রেজাউল করিম, বৌদ্ধ ভিক্ষু সুশীল প্রিয় ভিক্ষু, সংগীত শিল্পী দিলিপ মালো ও শিল্পী মৃগাঙ্গ মালো। কর্মসূচীর সমন্বয়কারী হিসেবে ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু ও মানুয়েল সরেন।

প্যানেল চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির অনেক সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি হারিয়ে গেছে। কালের বিবর্তনে ও চর্চা না করায় এ অবস্থা হয়েছে। এই অবস্থা থেকে এই সকল জাতিগোষ্ঠিকে বাঁচাতে সরকার এগিয়ে এসেছে। উত্তারঞ্চলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি এ সকল সংস্কৃতি রক্ষায় কাজ করছে। তাদেরকে পুরোপুরি সহযোগিতা করার জন্য মালো সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃগোষ্ঠির সকল সম্প্রদায়কে এগিয়ে আসা এবং সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনদিনব্যাপি এই কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন করুনা কান্ত বেগ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin