রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাতীর জনকের শাহাদত বার্ষিকীতে রাজশাহী মহানগর কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৫২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষকলীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু। উপস্থিত ছিলেন রাজপাড়া থানা কৃষকলীগের সভাপতি শুকুর উদ্দিন, সাধারণ সম্পাদক নাছরিন জামান হ্যাপি, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ফটিক ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক স্বপনসহ অন্যান্য নেতাকর্মী।

এসময়ে বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কারনেই এ দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীনতা পরবর্তীতে দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি কৃষির উপর বেশী গুরুত্ব দিয়েছিলেন। কৃষিতে ভূর্তুকিসহ নানাবিধ পদক্ষেপ তিনি নিয়েছিলেন। যা আজও রোল মডেল হয়ে রয়েছে বলে জানান তারা।

তারা আরো বলেন, এই মহান নেতাকে একটি কুচক্রী মহলের মদদে বিপদগামী সেনা সদস্যরা তাঁর দুই মেয়ে বাদে তাঁকেসহ পরিবারের সকলকে ১৫ আগস্টের রাতের অন্ধকারে গুলি করে হত্যা করে। এতে করে বাঙালী হারায় তাদের স্বাধীনতার সুর্য্য সন্তানকে। দেশের নেমে আসে কালো অন্ধকার।

থেমে যায় ভঙ্গুর দেশটাকে গড়ে তোলার কাজ। অনুপোস্থিত হয়ে পড়ে গণতন্ত্র। ১৫ই্ আগস্টের হত্যাকারী হোতাদের এবং মদদ দাতাদের খুঁজে বের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী করেন তারা। সেইসাথে দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান উপস্থিত নেৃতৃবৃন্দ।

বক্তব্য শেষে শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যর রুহের মাগফিরাত, করোনা থেকে মুক্তি এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin