মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জাতীয় শোক দিবসে কাঁকনহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবৃুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌর অডিটরিয়ামে কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কৃষক লীগের সভাপতি কল্লোল মোল্লা, গোদাগাড়ী উপজেলা মহিলা লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি ও পৌর মহিলা লীগের সভাপতি মর্জিনাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারল জনগণ।

প্রধান অতিথি বলেন, জাতীর পিতা শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলে বাংলাদেশের জন্ম হয়েছিলো। তিনি যদি স্বাথীনতার ঘোষনা না দিতেন তাহলে দেশ স্বাধীন হতনা। বাংলাদেশ আজও পরাধীনতার শিকলে বাঁধা পরে থাকতো। তিনি বলেন, জাতীর পিতার স্বপ্ন এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।

দেশ যাতে সামনের দিকে এগুতে না পারে তার জন্য একটি মোহল ষড়যন্ত্র করছে। দেশকে পিছিয়ে নিতে তারা কাজ করছে। আগামী নির্বাচনে নীল নকশার মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছে। কিন্তু জনগণ স্বাধীনতা বিরোধী আর কাউকে এ দেশে ক্ষমতায় দেখেতে চায়না। আগামীতে আবারও জনগণ আওয়ামী লীগকে রায় দিয়ে ক্ষমতায় বসাবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি। সেইসাথে আগামীতে বিরোধী শক্তির সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin