নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা রেজাউল ইসলাম অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ রোববার বেলা ২টায় তাকে দেখতে যান ও তার দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের শ্রম সম্পাদক আব্দুস সোহেল ও উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।