বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জামিনে মুক্ত হয়ে বিএনপি নেতা চাঁদ স্ত্রীর জানাজা করলেন

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জামিনে মুক্তি পেয়েছেন। আটকের ১১ মাস ৫ দিন পর রোববার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহানা বেগম (৬৫) শনিবার দুপুরে মারা গেছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে তাঁর স্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কারাগার থেকে মুক্তি পেয়েই চাঁদ স্ত্রীর মরদেহ দেখতে ছুটে যান।

এর আগে ২৪ মার্চ আবু সাঈদ চাঁদের মা আশরাফুন্নেসা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মায়ের জানাজায় অংশ নেন এই বিএনপি নেতা।

গত বছরের ১৯ মার্চ রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হতে থাকে। পরে ২৪ মার্চ পুলিশ মহানগরের ভেড়িপাড়া মোড় থেকে বিএনপির এ নেতাকে গ্রেপ্তার করে।

চাঁদের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মাহফুজুর রহমান মিলন জানান, চাঁদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২১টি মামলা হয়েছে। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়েছে। সবশেষ ঈদের আগে ফরিদপুরের একটি মামলায় চাঁদের জামিন হয়।

এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন। রোববার দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin