রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাসদের সংগ্রামী পথচলার ৪৯ বছর পালিত

  • প্রকাশ সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাসদের সংগ্রামী পথচলার ৪৯ তম জন্মদিন। দিবসটি উপলক্ষ্যে আজ রোববার জাসদ রাজশাহী মহানগরের উদ্যোগে সকাল ১১ টায় গণকপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ রাজশাহী মহানগরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

বক্তব্য রাখেন, জাসদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, জাতীয় শ্রমিক জোট রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ, জাসদ মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সিদ্দিক ও দপ্তর সম্পাদক গাজী আলগীর কবির।

এছাড়াও যুবজোট মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জোহের হোসেন রনি, জাসদ মহানগর সহ-সম্পাদক পাভেল ইসলাম মিমুল, সদস্য ফয়সাল রহমান রানা, জাসদ ছাএলীগ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার আহমেদ হিমেল ও সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের পঞ্চাশ বছর ও জাসদের ৪৯ বছর একই সুএে গাঁথা, জাসদ জন্মলগ্ন থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। জাসদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদি তালেবানি- রাজনীতি ও সংস্কৃতি রুখতে মুক্তিযুদ্ধোর চেতনায় জাতীয় পুনর্জাগরণ ঘটাতে হবে। ন্যায়ের পথে ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে যেয়ে গত ৪৯ বছরে যে সমস্ত জাসদ নেতাকর্মী জীবন দিয়েছেন তাদের অবদান স্মরণীয়।

সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু বলেন, ১৪ দলের ছাতার তলে থেকে কেউ অন্যায়-অত্যাচার করবে এবং দলবাজি, গুন্ডাতন্ত্র কায়েম করবে জাসদ তা মেনে নেবে না। নেতৃবৃন্দ বলেন, জাসদ বাংলাদেশে একমাত্র শতভাগ মুক্তিযোদ্ধার দল। তাই জাসদের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin