রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জেলা কৃষক দলের মেরাজুল’র নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী দল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম এর নেতৃত্বে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে র‌্যালি বের করে সোনাদিঘী মোড় হয়ে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন, আব্দুর রশিদ, গোলাম মুস্তফা, শাহাদাত হোসেন রনি, স্বপন সরকার, কামরুজ্জামান রতন ও মোহাম্মদ হিজবুল্লাহ, চন্দ্রিমা থানা বিএনপি যুগ্ম আহবায় শরীফ, বিএনপি নেতা ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন।


প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ কৃষক দলের জন্ম এবং এর কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin