মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অগ্রিম কোন কিছু আভাস না দিয়ে সরকার তার নিজেরমত করে দেশে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করেছে। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার বিকেলে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে মহানগরীতে বিক্ষোভ মিছির ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন।

উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, রফিকুল হক টফি ও মাইনুল ইসলামসহ রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও বিভিন্ন থানা এবং ওয়ার্ডের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ শত শত নেতাকর্মী।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, বিশ্বে যখন তেলের মূল্য কমতে শুরু করেছে, ঠিক সময়ে নিজেদের পেট ভরতে এবং দুর্নীতি করার জন্য জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করেছে এই অবৈধ সরকার। তারা আরো বলেন, এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী বলেছিলেন পেট্রোল ও অকটেন দেশের বাহিরে থেকে আমদানী করতে হয়না। দেশেই এটা তৈরী হয়। তাহলে ডিজেলের সাথে এই জ্বালানী তেলের মূল্য কেন বৃদ্ধি করা হলো বলে প্রশ্ন করেন। দ্রুত জ্বালানী তেলের মূল্য কমানোর দাবীসহ এই সরকারের পদত্যাগ দাবী করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin