নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ। শনিবার নগরীর লোকনাথ স্কুল মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাহেব বাজার জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেন। সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে নেতা কর্মীরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান। সে সময়ে তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।
মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, রাতের আধাঁরের সরকার, রাতের আধাঁরেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে আবারো প্রমাণ করেছে এই অবৈধ সরকার জনগণের সরকার নয়। জনগণের পকেট কেটে দেশের টাকা বিদেশে পাচার করাই এদের একমাত্র কাজ। দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে যুবদলের নেতা কর্মীরা সরকার পতনের আন্দোলনের জন্য এখন প্রস্তুুতি নিচ্ছে বলে জানান তিনি।
পথ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য আবু হেনা রান্টু ও হিমেল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান, মোহাম্মদ আনারুল ইসলাম, সালমগীর হোসেন, আল আমিন বাবু, জামিল হোসন, সোহেল রানা, ইসমাইল হোসেন রাহি, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শফিক মাহমুদ তন্ময়, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ রাজশাহী মহানগর যুবদল ও বিভিন্ন থানা এবং ওয়ার্ড যুবদলের নেতা কর্মীবৃন্দ।