বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জ্যাপ পবা উপজেলা শাখার সভাপতি মুকুলকে আটকের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদ পবা উপজেলা শাখার সভাপতি মুকুল বিশ^াসকে চক্রান্তমূলক মিথ্যা মামলায় আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে রাজশাহী মহানগরের সাহেববাজর জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গনেশ মার্ডি ও সদস্য আন্দিয়াস বিশ^াস। মানববন্ধন সঞ্চালনা করেন জ্যাপ পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, মুকুল বিশ^াসকে সম্পূর্ন অন্যায়ভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা আরো বলেন, ৩১ মার্চ ইস্টার সান্ডেরদিন যখন তিনি নিজ বাড়িতে উৎসবে মেতে ছিলেন, সে সময়ে তাঁকে ষড়যন্ত্র করে ধরিয়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে ৫৬০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করার নাটক সাজিয়েছে। একটি বাড়িতে এতগুলো চোলাইমদ কিভাবে তৈরী করা সম্ভব। এতগুলো চোলাইমদ তৈরী করতে অনেক বড় চুল্লি প্রয়োজন। অথচ তারা চুল্লি ও মদ তৈরীর কোন সরঞ্জাম উদ্ধার কিংবা জব্দ করেন নি। এ থেকে বোঝা যায় এটা সম্পূর্ন ষড়যন্ত্রমূলক একটি মামলা।

উপস্থিত বক্তারা আরো বলেন, মুকুল বিশ^াস আসছে পবা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। এ কারনে তাঁর প্রতিদন্দিরা মাঠ থেকে তাকে হটানোর জন্যই এই ধরনের নাটক সাজিয়ে গোয়েন্দা পুলিশকে দিয়ে মুকুলকে আটক করিয়েছে বলে অভিযোগ করেন তারা। মানববন্ধন থেকে তারা তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের চিন্থিত করার আহ্বান জানান। সেইসাথে ষড়যন্ত্রকারী ও মিথ্যা মামলা সাজানোর সাথে জড়িত গোয়েন্দা শাখার সদস্য আব্দুল করিম তালুকদারের অপসারণসহ মিথ্যা মামলা করায় তাঁকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin