বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ডিএমপির আপত্তি নেই, বিএনপির পদযাত্রা নিয়ে

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫১৪ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে বিএনপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। পদযাত্রায় পরিকল্পনা মন্ত্রণালয়ের রুটটি পরিবর্তনের জন্য ডিএমপির পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। তবে কর্মসূচির প্রচারণায় মাইকিং না করার আহ্বান জানিয়ে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার।

পদযাত্রা কর্মসূচির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধিদল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

পরে সাংবাদিকদের এই নেতা বলেন, ‘তাঁরা আন্দোলনের মাঠে রয়েছি। তাঁদের যে দাবি বা টার্গেট একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই হোক না কেন। নিরপেক্ষ নির্বাচনী আমাদের মুখ্য দাবি। তাঁরা একটু শান্তিপূর্ণ অংশগ্রহণ মূলক নির্বাচন চান। সেজন্য তাঁরা এক দফা ঘোষণা করেছেন বলে উল্লেখ করেন। তারা আশা করেন, এই সরকার পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দেবে। এই সরকারই নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করার একটা ব্যবস্থা করবে।

পদযাত্রার অনুমতি মিলেছে কি না- জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির বিষয়ে অবহিত করেছি। যেখানে একটি টেবিল আলোচনা হয়েছে। সামনাসামনি আলোচনা হচ্ছে, মৌখিকভাবে সৌজন্যতা। সেখানে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতা করবেন। এখানে অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না। যেখানে মৌখিক আলোচনা হয়েছে।’

মাইকিং থেকে বিরত থাকার বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ওনারা বলেছেন সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা চালাতে, লিফলেট বিতরণ করতে। এখানে কোনো সমস্যা নেই, ওনারা সহযোগিতা করবেন। উল্লেখ্য, রোববার বেলা ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে। সেখানে তারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন।

বৈঠকে কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি করার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন জমা দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ ও আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin