বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ঢাকায় বিএনপি নেতা মিলন সহ আটক নয়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় এক দফা আন্দোলনের অংশ হিসেবে মহাসমাবেশ হওয়ার কথা ছিলো। সে সমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীর ন্যায় ঢাকায় যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনমুতি না পাওয়ায় বৃহস্পতিবারের মহাবেশ স্থগিত করে আগামীকাল শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহন করে বিএনপি। আর এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকাতে বিএনপি নেতৃবৃন্দদের আটক করা শুরু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১ টার সময় ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি বাসা থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ ও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ সহ মোট নয়জনকে আটক করে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।

বিএনপি মিলনসহ আটকৃত সকলের নি:শর্ত মুক্তি ও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মাহনগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সেইসাথে পবা-মোহনপুরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সকলস্তরের জনগণ। তারা আবারও মিলনসহ নেতৃবৃন্দদের নি:শর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin