বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের আলোচনা সভা

  • প্রকাশ সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, ব্রিটিশ আমলে এ উপমহাদেশে যে ১০০টির মতো দুর্ভিক্ষ হয়েছিল, অমর্ত্য সেন তার কারণ পুনঃযাচাই করে দেখিয়েছেন যে, সে সময় গণমাধ্যম যদি স্বাধীন হতো এবং অবাধ তথ্যপ্রবাহ থাকত, তাহলে দুর্ভিক্ষগুলো ঠেকানো সম্ভব হতো। আমাদের সিদ্ধান্ত যাতে ভুল না হয় সেজন্য সঠিক তথ্য জানতে হবে।
তিনি আরও বলেন, এক সময় পেট্রোল যার কাছে ছিল, সে ছিল সবচেয়ে শক্তিশালী। পেট্রোলের সময় শেষ হয়ে গেছে। কয়েকদিন পরে দেখা যাবে যার কাছে বেশি ডাটা আছে, সে সবচেয়ে শক্তিশালী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা তথ্য অধিকার আইনের উদ্দেশ্য উল্লেখ করে বিভাগীয় কমিশনার সকল দপ্তর প্রধানকে নিজ নিজ অফিসের ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করার অনুরোধ জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে আলোচনা সভায় তথ্য অধিকার আইনের উৎপত্তি, বিকাশ ও আমাদের দেশে এর বর্তমান অবস্থা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম এবং জেলা প্রশাসক শামীম আহমেদ। বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin