রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তানোরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন মাফ প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার তানোর উপজেলা কৃষক দলের আয়োজনে বাংলাদেশের সংখ্যা গরিষ্ট জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজশাহী জেলার তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা মন্ডলীর সদস্য বিএনপি মেজর জেনারেল শরিফ উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।


তানোর উপজেলা বিএনপি’র কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, তানোর থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক সম্পাদক হজরত আলী ও সাইফুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মুন্ডুমালা কৃষক দলের আহ্বায়ক আবুল বাসার, তানোর পৌর কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান।
তানোর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোতাল্লেব হোসেন ও যুগ্ম আহ্বায়ক বি.এম আহাম্মেদ এর সঞ্চালনায় সভায় তানোর উপজেলা বিএনপি, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin