বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

তানোর-গোদাগাড়ীকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে: আখতার

  • প্রকাশ সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে রাজশাহী-১ আসন (তানোর-গোদাগাড়ী) হতে নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আখতার। তিনি শনিবার দিনব্যাপি গোদাগাড়ীর পালপুর এলাকায় গণসংযোগ করেন।

এসময়ে তিনি বলেন, তানোর-গোদাগাড়ী বাংলাদেশের মধ্যে সম্ভাবনাময় দুইটি উপজেলা। এই উপজেলা দুইটি কৃষি সমৃদ্ধ এলাকা। কিন্তু কৃষি পন্য সংরক্ষণের অভাবে বছরের শত শত কোটি টাকার ফসর নষ্ট হয়ে থাকে। কিন্তু এই ফসল সংরক্ষণে বর্তমান সংসদ সদস্য কোন পদক্ষেপ নেননি। নিয়েছেন তার অট্টালিকা কিভাবে করা সেগুলোর।

তিনি আরো বলেন, জনগণের মুখে মুখে রয়েছে গোদাগাড়ী হচ্ছে বাংলাদেশের মধ্যে মাদকের অন্যতম রুট। নির্বাচিত হলে তিনি তাঁর সংসদীয় আসনকে মাদকমুক্ত করবেন। সেইসাথে জনগণের সকল প্রকার যন্ত্রনা থেকে মুক্ত করবেন বলে আশ^াস প্রদান করেন তিনি। আখতার আরো বলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বর্তমান সংসদ সদস্যর নিকট তিনি খুব খারাপ। তাতে তার কিছু আসে যায়না। অন্যায়কারীর সাথে তিনি কোন দিন ছিলেন না ভবিষ্যতেও থাকবেন না বলে জানান তিনি।

আখতার বলেন, তিনি যে বার দফা বাস্তবায়নের ঘোষনা দিয়েছেন নির্বাচিত হলে তা তিনি অবশ্যই করে দেখাবেন। এই কাজগুলো বাস্তবায়ন করতে তানোর-গোদাগাড়ীবাসীর দোয়া ও ঈগল প্রতিকে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন দেওপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাজ উদ্দিন ও রাজশাহী জজ কোর্টের এডভোকেট শওকত উদ্দিনসহ শত শত নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin