রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তাবলীগ জামাতের জুবায়ের পন্থিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তাবলীগ জামাতের সাদপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শুরা–ই–নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে তারা একই স্থানে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মার্কাজ মসজিদের প্রধান সুরার সদস্য মাওলানা আব্দুল মালেক, সূরা সদস্য মাওলানা আব্দুল্লাহ তালহা, মাওলানা ইমরান আলীসহ আলেম-ওলামারা।

সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় সাদপন্থীরা জড়িত। হামলা ও হত্যাকাণ্ড ঘটানো ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। মামলায় গ্রেপ্তারের পর যারা জামিন পেয়েছেন, তাদের জামিন বাতিল করতে হবে। বাংলাদেশে সাদের আগমন ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কাকরাইলসহ, প্রতিটি জেলার মার্কাজ মসজিদ পরিচালনায় সাদপন্থীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এসব দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন জোবায়ের অনুসারীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin