রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তারুণ্যের উৎসব উদযাপনে শুরু হলো ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল আলম বলেন, খেলাধুলা ও লেখাপড়া দুইটি একে অপরের পরিপূরক। লেখাপড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ্য থাকি। জাতীয় পর্যায়ে যারা খেলে তারা অর্থ ও সম্মান সবই অর্জন করে। তাই খেলাধুলাকে আমরা একটি শিক্ষার সেশন হিসেবে নিতে পারি।
তিনি অংশগ্রহণকারী প্রতিযোগীদের উদ্দেশে বলেন, প্রত্যেক জায়গায় আমরা কোনো না কোনোভাবে নেতৃত্ব দেই। সেই নেতৃত্ব এবং তারুণ্যকে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলে দেশ এবং সমাজের কাজে লাগাবো। তিনি আরও বলেন, খেলায় সবাই প্রথম হবে না, জয়-পরাজয় থাকবেই। পরাজয়ে হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, শারীরিক শিক্ষা কলেজের উপাধ্যক্ষ মাহাবুবুর রহমান ও অবসরপ্রাপ্ত ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
উল্লেখ্য প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবলে ৮টি দল ও ব্যাডমিন্টনে ১৬টি দল প্রতিযোগিতা করবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin