রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

তালাইমারি হতে কল্পনা সিনেমা হল মোড় পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ চলছে

  • প্রকাশ সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরবাসীর বহুল প্রতীক্ষিত তালাইমারি মোড় হতে কল্পনা সিনেমা হল মোড় (স্বচ্ছ টাওয়ার) পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ চলমান আছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সড়কটির উন্নয়ন কাজ নিয়মিত তদারকি করছেন। তাঁর নেতৃত্বে উন্নয়নে বদলে যাচ্ছে রাজশাহী মহানগরী। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ চলমান আছে। নগরীর বিভিন্ন সড়ক ইতোমধ্যে প্রশস্ত করা হয়েছে। যার সুফল ভোগ করছেন মহানগরবাসী।

মহানগরীর গুরুত্বপূর্ণ তালাইমারি মোড় হতে কল্পনা সিনেমা হল মোড় পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ এগিয়ে চলছে। সরু সড়কটিকে ফোরলেনে উন্নীত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সড়কটির কাজ সম্পন্ন হলে শহরের পূর্ব-পশ্চিম এলাকার যোগাযোগ ক্ষেত্রে আমুল পরিবর্তন সাধিত হবে। নগরবাসীর চলাচল নির্বিগ্ন হবে এবং যানজটমুক্ত সড়কে স্বস্তিতে চলাচল করতে পারবেন নগরবাসী।

উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হয়েছে। আলোকায়নের জন্য সড়কটিতে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin