বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

তৃতীয় লিঙ্গের জনগণের পাশে থাকবে রাজশাহী লিগ্যাল এইড অফিস : জেলা ও দায়রা জজ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের মানুষের সামাজিক অধিকার ও রাষ্ট্রীয় আইনি সহায়তা প্রদান নিশ্চিতকল্পে রাজশাহীতে অনুষ্ঠিত হয় হিজড়া জনগোষ্ঠীর আইনি সহায়তামূলক অভিযোজন এবং উদ্বুদ্ধকরন সভা। মঙ্গলবার বিকেল ৪ টায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় ও দিনের আলো হিজড়া সংগঠনের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেন, হিজড়া জনগণের পাশে লিগ্যাল এইড কার্যালয় সর্বদা ছিলো এবং থাকবে।

তিনি আরো বলেন, হিজড়াদের কর্মেও দিকে এগিয়ে আসতেহবে। মোবাইল সেট পরিবর্তন নয়, মাইন সেট পরিবর্তন করতে হবে উল্লেখ তিনি বলেন, হাত পাতা ও বা অন্যভাবে টাকা উত্তলন নয়, কর্মের দিকে এগিয়ে আসতে হবে। আর কর্ম করতে হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সরকার অধিকার প্রদান করেছে, আর এই অধিকার আদায় করতে হলে নিজেদেও একতাবদ্ধ হতে হবে। সংগঠনের সাথে সম্পৃক্ত হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি বলেন, শুধু চাকরীর পিছনে ঘুরে নিজেদের উন্নয়ন সম্ভব নয়। রিক্সা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চালানো ও নিজেকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দনে তিনি। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে সকলকে সম-অধিকার প্রদান করা হয়েছে। এজন্য নিজেকে যোগ্য হিসেবে সমাজে গড়ে তোলার আহ্বান জানান। কারন চাকরী করতে হলে নিজেকে যোগ্য করে তুলতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার, ন্যায়বিচার ও আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে সরকার। অবহেলিত হিজড়াদের নাগরিকত্ব প্রদান করেছে সরকার। এখন হিজড়াদের শিক্ষার প্রতি নজর দিতে হবে সকলকে। সারাদেশে প্রায় ৪০ হাজারে উর্ধ্বে হিজড়া রয়েছে। আর একটি বিষয় সেটি হলো, ভিক্ষা করা যাবে না। কারন ইসলামে ভিক্ষার কোন স্থান নেই।

এদিকে বিশেষ অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ আরিফুল ইসলাম হিজড়াদের জন্য চারটি অধিকার নিশ্চিতের কথা তুলে ধরেন। তিনি বলেন, লিগ্যাল এইড, সরকারি আইনি সেবা সম্পর্কে হিজড়া জনগোষ্ঠীকে সচেতন, দরিদ্র ও অসহায় হিজড়া জনগোষ্ঠীকে ন্যায় বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত, হিজড়া জনগোষ্ঠীকে আইনগত অধিকার বিষয়ে সচেতন, সরকারি আইন সহায়তা কার্যক্রম আরো কার্যকর, বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছে।

দিনের আলে হিজড়া সংগঠনের সভাপতি মোহনা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর ও দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সুলতানা আহম্দে সাগরীকা, ব্লাস্ট এর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম শিরিন, এডভোকেট খায়রুন নাহার কাজল, এডভোকেট মালিহা পারভীন ডলি, এডভোকেট কাকন ও এডভোকেট আজিজা সুলতানা মৌসুমী। দিনের আলো হিজড়া সংঘের প্রকল্প সমন্বয়কারী আবু সাঈদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলিসহ অন্যান্য সদস্যগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin