নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনের আর মাত্র বাকি দশদিন। সকল প্রার্থীরা দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বসে নেই সংরক্ষিত আসন জোন-৭এর (১৯,২০ ও ২১ ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী সুলতানা আহমেদ সাগরীকা। তিনি তাঁর ওয়ার্ড সমুহে দিনরাত চোষে বেড়াচ্ছেন। যাচ্ছেন ভোটারের বাড়িতে বাড়িতে। নিচ্ছেন ভোটের প্রতিশ্রুতি। শনিবার বিকেলে তাঁকে দেখা যায় রাসিক ২১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায়। অত্র এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং নিজের লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারগণ তাঁকে গ্রহন করছেন এবং ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
এ সময়ে সাগরিকা বলেন, তাঁর ওয়ার্ড সমুহের জনগণ ও ভোটাররা তাঁকে এভাবে গ্রহন করবেন ভাবতে পারেননি। কারন তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। কিন্তু জনগণের ভালবাসা ও তাঁকে গ্রহন করার মনোভাবে তিনি খুশি। এ অবস্থা থাকলে এবং আল্লাহ সহায় থাকলে তিনি নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাব্যক্ত করেন। তিনি আরো বলেন, বিজয়ী হলে প্রতিটি ওয়ার্ডে একটি কওে এ্যাম্বুলেন্স প্রদানসহ চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা করবেন। এছাড়াও পুরুষদের পাশাপাশি নারীদের ক্ষমতায়নের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সাগরিকা আরো বলেন, তাঁর জীবনে চাওয়া এবং পাওয়ার কোন কিছু নাই। তাঁর কোন পিছুটান নাই। একজন নারী কাউন্সিলর যেভাবে কাজ করতে পারবেন তার থেকে বেশী সময় এবং রাত-রিবাতে তিনি কাজ করতে পারবেন। শুধু তাই নয় তার ধনী হওয়ার শখ নাই। একজন সেবক হয়ে অত্র ওয়ার্ড সমুহের বাসিন্দাদের সেবা করবেন বলে জানান তিনি। এই সেবা করার জন্য ভোটারদের ভোট এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন সাগরিকা।