রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দলীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আজ বুধবার বিকেলে নগর ভবনে রাজশাহী মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও নেতৃবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করেন মেয়র। এ সময় মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ রাসিক মেয়রকে শারদীয় শুভেচ্ছা জানান ও নগরীর চলমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য উদাহরণ স্থাপন করেছে।

তিনি আরো বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এখানে সবার মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মহানগরীর ৭৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রীমতি কল্পনা রায়, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় (লিটন), ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর কুমার ঘোষ ও ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনন্দ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin