নিজস্ব প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘের সদস্যরা। রাত ১২.০১ টায় এই পুস্পস্তবক অর্পন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক ও রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরীকা, কোষাধ্যাক্ষ জুলি ও কার্যকরী সদস্য প্রান্তিকসহ অন্যান্য সদস্য ও তৃতীয় লিঙ্গের জনগণ।