মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

দীর্ঘ দুইযুগ পরে রাজশাহীর বিএনপি’র সকল নেতা খালাস

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৯৯৮ সালের আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের করা ১৪৪ ধারা ভঙ্গের মামলায় দীর্ঘ ২৪ বছর পরে সকল বিএনপি আসামী খালাস পেয়েছেন। মঙ্গলবার রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সকল আসামীকে খালাস দিয়ে এই রায় দেন। প্রথমে এই মামলায় সাবেক এমপি ও মন্ত্রীসহ মোট ১২৭ জন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীকে আসামী করা হলেও অনেকের মৃত্যুর কারনে শেষে পুলিশ ৪৬জনকে আসামী করে চার্জশিট দেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

মঙ্গলবার রায়ের সময় আদালতে হাজির ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি’র সদস্য কামরুজ্জামান আলম ও আমিনুল হক মিন্টুসহ আরো অনেক আসামী। এসময়ে সঙ্গে ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শাহীন শওকত এ বিষয়ে বলেন, বতর্মান আওয়ামী লীগ সরকার তাদের প্রথম মেয়াদে ১৯৯৮ সালে সম্পূর্ন হিংসা পরায়ন ও রাজনৈতিক প্রতিহিংসার কারনে অযাজিত ভাবে পুলিশকে দিয়ে এই মামলা করিয়ে এতদিন পর্যন্ত হয়রানী করেছে। আসলে এই বিনা ভোটের আওয়ামী লীগ সরকার কখনো জনগণ ও বিরোধী দলের ভাল চায়না। তারা চায় শুধু নিজেরা ক্ষমতায় থেকে লুটপাট করতে। বর্তমানে দেশটাকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। উন্নয়নের নামে মিথ্যাচার করে জনগণকে ধোকা দিচ্ছে জানান তিনি।

তিনি আরো বলেন, বতর্মানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। এই অবস্থা থেকে দেশবাসীকে বাঁচাতে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসকে দেশে ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনের কোন বিকল্প নাই। আসছে সরকার পতনের একদফা আন্দোলনে দেশবাসী ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামার আহ্বান জানান বিএনপি’র এই নেতা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin