বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনে নজরদারীতে র‌্যাব

  • প্রকাশ সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের সময় ভার্চুয়াল জগতে যেকোন ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য কিংবা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন।

শনিবার সকালে রাজশাহী মহানগরীর রানীবাজারে টাইগার সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি। র‌্যাব অধিনায়ক জানান, এবার দুর্গোৎসবে নাশকতার কোন আশঙ্কা নেই। তারপরও র‌্যাব সতর্ক আছে। যেকোন ধরনের গুজব ও মিথ্য তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ডপগুলো সিসি ক্যামেরার মাধ্যমেও মনিটরিং করা হচ্ছে।

তিনি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গত ১৬ অক্টোবর থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। রোবাষ্ট পেট্রোলিং পরিচালনার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে। পূজামন্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট, যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাব স্পেশাল ফোর্সের স্ট্রাইকিং টিম প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, নাশকতাসহ যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভও রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। র‌্যাব-৫ সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটর করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

পরে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় পূজা উদযাপন পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি শরৎ চন্দ্র সরকার, টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদে সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin