রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশের উন্নয়নে নারীদের সম-অংশিদারিত্ব নিশ্চিৎ করতে হবে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রাজশাহীতে পথসভায়:জেলা প্রশাসক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নারী নির্যাতন ববন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর কোর্ট শহীদ মিনার এলাকায় এই পথসভা হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এসময়ে তিনি বলেন, সমাজে অনেক নেতিবাচক দিক আছে। যা কমিয়ে কিংবা নির্মূল করতে হবে। এরমধ্যে নারী নির্যাতন একটি।এটি সমাজে চলছে। পুরুষশাসিত সমাজে এটা নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছে। শুধু লাঠি দিয়ে পেটালেই নারী নির্যাতন বলা হয়, বিষয়টি তা নয়, মানষিকভাবে নির্যাতনও এর মধ্যে পরে। এছাড়াও বকাটে ছেলেরা রাস্তাঘাটে নারী ও মেয়েদের টন কাটা, অফিসে বিভিন্নভাবে নির্যাতন করা, যৌতুকের জন্য ক্রামগত নারীদের অসম্মান ও গালিগালাজ করা, এর সবগুলোই নারী নির্যাতনের মধ্যে পরে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ত্বরান্তি করতে হলে নারীদের স্ব-অংশিদার হিসেবে কাজের সুযোগ করে দিতে হবে। উন্নয়নকে টেকশই করতে হলে উন্নয়নের কাফেলায় যোগ্যস্থানে নারীদের সুযোগ করে দিতে হবে। তাদেরকে উন্নয়নের অংশিদার হিসেবে মেনে নিতে হবে। তাদের সম্মান করতে হবে। এছাড়াও পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নারীদের সকল ক্ষেত্রে মতামত পোষন এবং কাজের সুযোগ সৃষ্টি করে যোগ্য স্থানে আশিন করতে পারলে দেশ আরো দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে এবং এ থেকে নারীরা স্বাববলম্বী হবে। আর নারীরা স্বাবলম্বী হলে সমাজ তথা দেশ থেকে নারী নির্যাতন অনেকাংশে কমে আসবে বলে প্রধান অথির বক্তব্যে জেলা প্রশাসক উল্লেখ করেন।

রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর যৌথ উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল হক, এডিএম সাবিহা সুলতানা ও রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মন্জুর কাদের ও জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন।

এছাড়াও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, ব্র্যাক, এসিডি, সচেতন, এফপিএবি, খান ফাউন্ডেশন, ইউসেফ ও দিনের আলো হিজড়া সংঘের প্রতিনিধি, শিক্ষার্থী, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা সবাই নারী নির্যাতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin