রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশের করোনা মোকাবিলায় সহস্রাধিক চিকিৎসককে বদলি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৪৪ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ ইনস্টিটিউট থেকে এক হাজারেরও বেশি চিকিৎসককে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার (৫ জুলাই) একদিনেই স্বাস্থ্য ক্যাডারের প্রায় এক হাজার এবং এর আগের দিন রোববার (৪ জুলাই) আরও শতাধিক চিকিৎসকের বদলি ও পদায়নের আদেশ এসেছে।

আলাদা আলাদা প্রজ্ঞাপনে বদলির তারিখেই নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে চিকিসৎকদের। তা না হলে পরেরদিন থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়েছে, কোভিড অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা সার্ভিসের কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো। উল্লেখ্য যে, সংযুক্তিতে বদলি করা এই চিকিৎসকরা পূর্ববর্তী বা মূল প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে করোনার রোগী বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এ কারণে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য মেডিক্যাল কলেজগুলো থেকে চিকিৎসকদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে। করোনাকালীন সঙ্কট কেটে গেলে তারা আবার পূর্বের কর্মস্থলে ফিরে যাবেন। এটাকে বদলি বলা যায় না, তাদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।

বদলি ও পদায়নকৃতদের মধ্যে পাঁচ সহকারী সার্জনকে গত ৫ জুলাই এক সংশোধিত প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসব কর্মকর্তাদের খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অধিদফতরে ওএসডি করা হয়।

বদলি করাদের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে কুষ্টিয়া জেলা হাসপাতালে বদলি ও পদায়ন করা হয়েছে ২৩ জন চিকিৎসককে। পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে পটুয়াখালী জেলা হাসপাতালে ১৩ জন এবং বান্দরবান মেডিকেল কলেজ থেকে ১৬ জনকে পদায়ন করা হয়েছে বান্দরবান জেলা হাসপাতালে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ থেকে শরিয়তপুর জেলা হাসপাতালে বদলি করা হয়েছে ২৭ জন চিকিৎসককে। আর ওই কলেজ থেকে একই কলেজের হাসপাতালে অর্থাৎ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পদে সংযুক্ত দেওয়া হয়েছে আরও ৩৬ জনকে।

অন্য এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৮ চিকিৎসককে খাগড়াছড়ি জেলা হাসপাতালে, কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে ২২ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে, কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে আরও ২১ জনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলি করা হয়েছে। চাঁদপুরের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে চাঁদপুর জেলা হাসপাতালে বদলি করা হয়েছে ২২ জনকে বদলি করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ থেকে কুমিল্লা জেনারেল হাসপতালে বদলি করা হয়েছে ২৫ জনকে এবং একই প্রজ্ঞাপনে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে আরও ৩৬ জনকে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরা জেলা হাসপাতালে পদায়ন করা হয়েছে ১৬ জন চিকিৎসককে। কক্সবাজার মেডিকেল কলেজ থেকে কক্সবাজার জেলা হাসপাতালে এবং রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে ৪৮ জন চিকিৎসককে।

মাগুরা মেডিকেল কলেজ থেকে মাগুরা সদর হাসপাতালে ১৪ জন, নওগাঁ মেডিক্যাল কলেজ থেকে নওগাঁ জেলা হাসপাতালে ১৪ জন, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী ইনস্টিটিউট অ্যান্ড হেলথ টেকনোলজি থেকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সরদ হাসপাতালে ২২ জন ও পাবনা মেডিকেল কলেজ থেকে পাবনা ২৫০ বেড জেনারেল হাসপাতালে ১৮ জনকে বদলি করা হয়েছে।

দিনাজপুর এম আবদুর রহমান মেডিকেল কলেজ থেকে ঠাকুরগাঁও জেলা হাসপাতালে ১৮ জন এবং পঞ্চগড় জেলা হাসপাতালে ১৮ জনকে পদায়ন করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ থেকে গাইবান্ধা জেলা হাসপাতালে ১৭ জন, কুড়িগ্রাম জেলা হাসপাতালে ২৪ জন এবং লালমনিরহাট জেলা হাসপাতালে ২০ জনকে পদায়ন করা হয়েছে। এছাড়াও নীলফামারী মেডিকেল কলেজ থেকে নীলফামারী জেলা হাসপাতালে ১১ জনকে পদায়ন করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ থেকে খুলনা জেলা হাসপাতালে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে ২৮ জন চিকিৎসককে। খুলনা মেডিকেল কলেজ এবং বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল থেকে ১৪ জনকে বাগেরহাট সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে মেহেরপুর জেলা হাসপাতালে ১৫ জন, ঝিনাইদহ ইনস্টিটিউট অ্যান্ড হেলথ টেকনোলজি ও কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ঝিনাইদহ জেলা হাসপাতালে ১৫ জন। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে লক্ষীপুর জেলা হাসপাতালে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফেনী জেলা হাসপাতাল ও দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, রাঙ্গামাটি মেডিকেল কলেজ থেকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ১৮ জন, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে নোয়াখালী জেলা হাসপাতালে ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফরমেশন ডিসিজেজ (ডিআইডিআইডি) ফটিকছড়ি উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৪ জনকে পদায়ন করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ জন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, শহীদ এম মনমুর আলী মেডিকেল কলেজ এবং সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে সিরাজগঞ্জ ২৫০ বেড বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২০ জন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে জয়পুরহাট জেলা হাসপাতাল ও জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে বগুড়া ২৫০ বেড মোহাম্মদ আলী জেলা হাসপাতালে ৪৩ জন এবং পাবনা মেডিকেল কলেজ ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে নাটোর জেলা হাসপাতালে ১৫ জনকে বদলি করা হয়।

যশোর মেডিকেল কলেজ থেকে চুয়াডাঙ্গা জেলা হাসপাতালে ১৪ জন, ঝালকাঠি মেডিকেল কলেজ থেকে ঝালকাঠি জেলা হাসপাতালে ২০ জন, বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে পিরোজপুর জেলা হাসপাতালে ২০ জন, শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ও বরিশাল জেলা হাসপাতালে ৫১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে বরগুনা জেলা হাসপাতালে ১২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে ভোলা জেলা হাসপাতালে ১২ জনকে বদলি করা হয়েছে।

এছাড়া গত রবিবারের প্রজ্ঞাপনে রংপুর মেডিকেল কলেজের ৬৫ জন চিকিৎসককে একই মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে এবং দিনাজপুর এম আবদুর রহমান মেডিকেল কলেজ থেকে এম আবদুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেলা হাসপাতালে পদায়ন করা হয়েছে ৪৬ জনকে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin