রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা :মেয়র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। দেশের ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পায়রা বন্দর নির্মাণ, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান। দেশের অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে তোফা কনভেনশন হলে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশাল আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। কর্মশালায় সভাপতির বক্তব্যে মেয়র আরো বলেন, যারা ২০০৫ সালে বাইতুল মোকাররমে পবিত্র কোরআন শরীফকে আগুনে পুড়িয়েছে, তারাই দুর্গাপূজায় প্রতিমা ভাংচুর করেছে। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না। ধর্মীয় বিষবাষ্পকে উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ আছি।

কর্শশালায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী বলেন, যারা এই দেশকে মনেপ্রাণে স্বীকৃতি দিতে চান না, তারাই এদেশে ধর্মের নামে সহিংসতা করছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। এদেশের মানুষে তাদের প্রত্যাখান করেছে।

তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তিনি ক্ষমতা গ্রহণের পরই মনে করেছেন, এদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাইতো নারীর ক্ষমতায়ন করেছেন। অফিস-আদালত, প্রশাসন, পুলিশ, ব্যাংকসহ সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অবদান বলে শেষ করা যাবে না। আমাদের উচিত প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অবদান মানুষের সামনে তুলে ধরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর এসপিএল, ডেপুটি চিফ অফ পার্টি লেসলি রিচার্ড। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওসার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডাইরেক্টও (ইলেকশন) আব্দুল আলীম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin