রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেশে করোনায় একদিনে ১১ হাজার ৪৩৪ রোগী, শনাক্তের হার ২৮ ছাড়িয়ে

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৮১৫ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। আর এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজকের থেকে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত ৯ আগস্ট। সেদিন ১১ হাজার ৪৬৩ জন রোগী শনাক্ত হন। চলতি বছরের ১ জানুয়ারিও শনাক্ত ছিল ৪০০-এর নিচে। এদিন ৩৭০ জন শনাক্ত হন। ৬ জানুয়ারি হাজার ছাড়িয়ে যায় শনাক্ত। ১৬ জানুয়ারি শনাক্ত ৫ হাজার ছাড়ায়। আর গত ২০ জানুয়ারি সেটি দ্বিগুণ হয়ে ১০ হাজার ছাড়িয়ে ১০ হাজার ৮৮৮ জন হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২০ জানুয়ারি সকাল ৮টা থেকে ২১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত ১১ হাজার ৪৩৪ জন নিয়ে সরকারি হিসাবে মোট শনাক্ত ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। গতকাল (২০ জানুয়ারি) ১০ হাজার ৮৮৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জন নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৯২ জন। গতকাল চার জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল অধিদফতর থেকে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ, যা গতকাল ছিল ২৬ দশমিক ৪৭ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪০ হাজার ৪২৩টি, আর পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৩৪টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮২ লাখ ৫২ হাজার ৯১৪টি। বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ লাখ ৯৪ হাজার ৮০১টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ সাত জন আর নারী পাঁচ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ২৪ জন এবং নারী ১০ হাজার ১৬৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন; আর ৩১ থেকে ৪০ বছর, ৪১ থেকে ৫০ বছর এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন একজন করে।

মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ছয় জন। বাকি সিলেট বিভাগের দুই জন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন আট জন, বেসরকারি হাসপাতালে চার জন।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin