বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

দ্রুত এই সরকারের পতন হবে, বিএনপি’র কালো পতাকা মিছিলে:মিনু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রহসনের দ্বাদশ সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষ সরাসরি প্রত্যাখান করেছে। নির্বাচনে ৩পার্সেন্ট ভোটও পরেনি। এর পরেও এই নির্বাচনকে বৈধ করার জন্য প্রায় ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলে মিথ্যাচার করেছে আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার। শুধু তাই নয় বিদেশীদের সমর্থন নিয়েও মিথ্যাচার করছে সরকার। এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার যতই চেষ্টা করুক কোনভাবেই থাকতে পারবে না। খুব দ্রুত সময়ের মধ্যে এই ফ্যাসিস্ট বাকশালী সরকারের পতন হবে।

বিএনপি কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিলের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজশাহীর শালবাগানে শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ নির্বাচন বাতিলসহ এক দফা দাবী আদায়ের লক্ষে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণের দল। এ দল জনগণের কথা বলে। বর্তমানে দেশে নিত্য দ্রব্যের অস্বাভাবিকহারে মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দেশকে এই বাকশালী সরকার কারাগারে পরিণত করে রেখেছে। কারো কোন স্বাধীনতা নাই। জনগণ ও সকল দলের গণতান্ত্রিক অধিকার হচ্ছে দাবী আদায়ের জন্য মিছিল- মিটিং করা। অথচ এই ডামি সরকার পুলিশসহ আইনশৃংখলাবাহিনীর অন্যান্য সদস্যদের দিয়ে বাধা প্রদান করছে। দেশের ৪৬৪ জেলায় চলা এই মিছিল থেকে অনেককে আটক করা হয়েছে। অনেক স্থানে মিছিল করতে দেয়া হয়নি। শুধু তাই নয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড, মঈন খানকেও আটক করতে দ্বিধাবোধ করেনি আজ্ঞাবহ এই আইনশৃংখলা বাহিনী।

তিনি আরো বলেন, রাজশাহীতেও পুলিশ বিএনপি’র কালো পতাকা মিছিল করতে দেয়নি। তাদের বাধা প্রধান করেছে। কিন্তু বিএনপি ইচ্ছা করলে সকল বাধা অতিক্রম করে মিছিল করতে পারে। বিএনপি এখনো ধর্য্যধারণ করে আছে। কিন্তু আগামীতে আর ধর্য্যধারণ করবে না। বিএনপি ঘোষিত সকল আন্দোলন কঠোরভাবে করা হবে বলে উল্লেখ করে নেতাকর্মীদের সর্বদা আন্দোলনের মধ্যে থাকার আহ্বান জানান মিনু। সেইসাথে গণতন্ত্র হত্যাকারী বাকশালী সরকারকে একদফা আন্দোলনের মাধ্যমে বিতারিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করেন মিনু।

শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুবদলের সাবেক ষভাপতি মোস্তফিজুর রহমান, বিএনপি নেতা ইকবাল ও ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস শুকুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যাপিকা সকিনা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক জরিনা, রোজি ও আইন বিষয়ক সম্পাদক সিফাত আরা জেরিন তুলি, শাহ্ মখুদুম থানা বিএনপি, যুবদল, মহিলাদল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin