মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র আশুরা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয় পবিত্র আশুরা। এ উপলক্ষে মঙ্গলবার মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর শিরোইল কলোনী থেকে পবিত্র মহরম আশুরা উদযাপন কমিটি ১০ মহররম পবিত্র আশুরায় মাওলা ইমাম হুসাইন (আ.) সহ ৭২ জন শহীদ স্মরণে শোক র‌্যালি বের করে। র‌্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল,পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে।

অপরদিকে এর মধ্যে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করার খবর পাওয়া গেছে। দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ হয়। মিছিলে রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ ধর্মপ্রাণ অনেক মুসলমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin