রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওগাঁর ধামইরহাটে ক্ষৃদ্র নৃ-গোষ্ঠীর শিশু সমাবশ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৬৮০ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : নওগার ধামইরহাটের বেনিদয়ার মিশন প্রাঙ্গণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু সমাবেশ উপলক্ষে আলোচনা সভা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ( ২৪ জুন) দিনব্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচার একাডেমি গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসোফ জেরভাস রোজারিয়।

 

বিশেষ অতীত হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচার একাডেমি-এর নির্বাহী পরিষদ সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার। বেনিদুয়ার মিশনের ফাদার ফাবিয়ান মারান্ডি। প্রনথ কিস্কুর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফাদার বাপ্পিসহ অত্র এলাকার আদিবাসী জনগণ। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন আদিবাসীদের অনেক সংস্কৃতি ও ভাষা হারিয়ে গেছে। তাদের হারোনো সংস্কৃতি ও ভাষা উদ্ধার ও সংরক্ষণ করতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচার একাডেমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

এর জন্য তিনি অত্র প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য শেষে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগীতার শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin