বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নওগাঁ পাউবো’র নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

  • প্রকাশ সময় রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজশাহী সার্কেলের বিভিন্ন দফতরে কর্মকর্তাদের অসৌজন্যমুলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ঠিকাদারী সংস্থা রোববার বেলা ১০ টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী পাউবো চত্বরে এই কর্মসূচি পালন করে। রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের ব্যানারে কর্মসূচি থেকে বক্তারা পাউবো নওগাঁর নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমানের অপসারণ দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেন। পরে স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, নওগাঁ পাউবোর দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান। গোপালগঞ্জ থেকে বদলী হয়ে এসে নওগাঁয় নির্বাহী প্রকৌশলী নানাভবে ঠিকাদারদের হয়রানী করছে। কাজ শেষে বিলের জন্য আবেদন করা হলেও কালক্ষেপন করছেন। সর্বশেষ রাজশাহীর একজন ঠিকাদার ও বীর মুক্তিযোদ্ধাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়। ঐ ঠিকাদার তার কাজ বাস্তবায়নের পর বিলের জন্য গেলে তাকে লাঞ্ছিত করা হয়। তাৎক্ষনিক এ ঘটনার প্রতিবাদ জানানো হলেও এখনো ঐ কর্মকর্তা বহাল তবিয়তে রয়েছেন বলে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, ঐ প্রকৌশলী এর আগে গোপালগঞ্জে থাকা অবস্থায় আর্থিক অনিয়ম করেন। এজন্য তাঁকে নওগাঁয় বদলী করা হয়। এখানে এসেও তিনি একই আচরণ শুরু করেছেন। ঠিকাদার সমাজ তাই দুর্নীতিবাজ কর্মকর্তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান। একই সঙ্গে এ নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেন ঠিকাদাররা।

তারা বলেন, শুধু নওগাঁর নির্বাহী প্রকৌশলী নয়, পাউবো রাজশাহী সার্কেলের অন্য কর্তারও ঠিকাদারদের হয়রানী করেন। নানা ধরনের উন্নয়ন কাজ করলেও সময়মত বিল পরিশোধ না করে উল্টো হয়রানী করা হয়। বক্তারা অভিযোগ করেন, পাউবো কর্মকর্তারা অফিসে বসে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা করে চলেছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের সিনিয়র সদস্যদের নানাভাবে হয়রানী করা হয়েছে। সর্বশেষ রাজশাহীর কয়েকজন ঠিকাদারকে চরম হয়রানী করেন নওগাঁ পাউবোর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান।

পরে তারা রাজশাহী পাউবো (উত্তর-পশিচমাঞ্চল) প্রধান প্রকৌশলীর মাধ্যমে পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, পাউবো মহাপরিচালক, পাউবোর শৃঙ্খলা পরিদফতরের পরিচালক, তত্বাবধায়ক প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহবায়ক খাজা তারেকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, ঠিকাদার আতিকুর রহমান মন্টু, তপন সেন, চাঁপাইনবাবগঞ্জ পাউবো ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন নাসের, শ্রমিকলীগ নেতা মাসুদ রানা শাহীন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবী রনি, তরুন ব্যবসায়ী কেএম জোবায়েদ হোসেন জিতু ও সাজ্জাদ হোসেনসহ অন্যান্য ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin