রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওহাটায় দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে নওহাটা পৌরসভার রনাবাড়ী এলাকায় অত্র সংস্থার কার্যালয় চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।

দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ওয়াজেদ আলী খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, সংস্থার সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ও নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন অন্যান্যরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শীতে অসহায় ও দরিদ্র মানুষেরা অনেক কষ্টে আছে। এই শীতকালীন অবস্থা থেকে মানুষকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজের অভাবী এবং দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করলে সমাজে কোনো মানুষই শীতের কষ্টে ভুগবে না বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেইসাথে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin