বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নওহাটায় ডাক্তার জাহাঙ্গীরের স্মরণসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটা পৌর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ডাক্তার জাহাঙ্গীর খান এর স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মঙ্গলবার বিকেলে নওহাটা বাজার সংলগ্ন একটি চাতালে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডাক্তার জাহাঙ্গীর ছিলেন বিএনপি’র একজন নিবেদিত প্রান। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর নেতৃত্বে পৌর বিএনপি সুসংগঠিত যেমন হয়েছিলো, তেমনি আন্দোলন সংগ্রামেও ছিলো অগ্রগামী। তাঁর দেখানো পথ ধরেই এগিয়ে চলছে পৌর বিএনপি। তিনি বলেন, দেশ এখন অতি খারাপ সময় অতিবাহিত করছে। দেশের মানুষ রয়েছে কারাগারে। কারো কোন প্রকার স্বাধীনতা নাই। সরকারের সমালোচনা করলেই ডিজিটাল আইনে মামলা দিয়ে হয়রানী করছে।

মিলন আরো বলেন, এই সরকার বিরোধী দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণকেও দমন নিপিড়নে ব্যস্ত সময় পার করছে। হামলা, মামলা ও নির্যাতন করে দমিয়ে রাখার চেষ্টা করছে। গণতন্ত্রের মানষকন্যা, তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসাপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সরকার তাঁর চিকিৎসা নিয়ে তালবাহানা করছেন। আইনের দোহাই দিয়ে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছেনা। এ অবস্থায় বেগম জিয়া ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এর দ্বায় সরকারকে নিতে হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি এবং দেশের জনগণকে এই বাকশালী সরকারের কবল থেকে উদ্ধার করার লক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দেশের জনগণ মাঠে নেমে আন্দোলন শুরু করেছে। গণতন্ত্র বিনষ্ট করায় বিদেশীরা বাংলাদেশকে অবরুদ্ধ করতে শুরু করেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই সরকারের পতন ছাড়া কোন বিকল্প নাই। সরকার পতনের কঠোর আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

নওহাটা পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য এবং নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষকদলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রইসুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম সুমন।

শেষে বেগম জিয়া, তারেক রহমান ও দেশের সকল অসুস্থ জনগনের সুস্থ্যতা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত্যুবরণকারী নেতাকর্মী ও সকল মৃত মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin